মধ্য রাতেও না ঘুমানো নারীরা কবিদের কাছে এসো না
কবিতার শব্দের নাড়িভুঁড়ি ব্যবচ্ছেদ করতে এসো না
বরং স্বামীর পাঁজরের হাড়গুলি গুনে দ্যাখো
ক্রমশ কমেই চলেছে বামের সারিটা।
এ শহরে শিশির ঝরছে তুষারের মতো
মরা ঘোড়ায় চেপে বসে আছেন রাজকুমার
তোমাকে পেলেই নিয়ে যাবেন শ্মশানের ঘাটে
তুমি জ্বলে যাবে নারী! পালাও
হজমবিহীন শব্দরা তোমাকে গর্ভপাতের বেদনা দেবে।
মরা ঘোড়ায় চেপে বসে আছেন রাজকুমার
তোমাকে পেলেই নিয়ে যাবেন শ্মশানের ঘাটে
তুমি জ্বলে যাবে নারী! পালাও
হজমবিহীন শব্দরা তোমাকে গর্ভপাতের বেদনা দেবে।
০৩/০১/২০১৬
ঢাকা, বাংলাদেশ।
ঢাকা, বাংলাদেশ।
কবিতা লিখি ২০ বছর।ফেসবুকে ২ বছর। আর আজ থেকে শুরু হলো ব্লগে।দেখা যাক ভালোবাসায় কতোটা ভালোবাসা বাড়ে।
উত্তরমুছুন